ডেক্স নিউজ :
রাজধানীর ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের সামনে দিনের আলোয় প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পাথর ছুঁড়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। মর্মান্তিক এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই হত্যাকে ‘রাষ্ট্রীয় ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিক্ষোভের অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)” শনিবার (১২ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ঢাকায় কর্মসূচি:
ঢাকার বাইরে কর্মসূচি:
আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই প্রতিবাদ চলবে এবং প্রয়োজনে তারা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন। তারা স্পষ্ট ভাষায় বলেন, “সোহাগের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকাসহ সারাদেশেই টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি তদন্ত ও বিচারের আওতায় আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করছে শিক্ষার্থীরা ও সচেতন নাগরিক সমাজ।
Leave a Reply