শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে যশোরে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১.১১ অপরাহ্ণ
  • ২৬৬ বার

বিশেষ প্রতিনিধি :

বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মোমবাতি প্রজ্বলন করে নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের এ মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়বিদারক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com