মেডিকেল প্রতিনিধি, যশোর :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সিএনজি চালিত গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে হাফিজুর রহমান (২৩) নামের এক যুবক।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করেন। আটক হাফিজুর রহমান যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা, তার পিতা মৃত আব্দুল মজিদ।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে পার্কিং করা একটি সিএনজি চালিত গাড়ি থেকে ব্যাটারি খুলে নেওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্য সোহেল রানা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় হাতেনাতে ধরা পড়ে হাফিজুর। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
Leave a Reply