রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২.১৮ পূর্বাহ্ণ
  • ৩০৮ বার

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

এ সময় ঢাকায় চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যে বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে, সেটি তাদের নিজস্ব বিষয়। তারা নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো সময় এ ধরনের অভিযান চালাতে পারে।

উল্লেখ্য, প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এই প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সরকারের আশ্বাস সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি জুগিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com