রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

“আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা আর কাউকে করতে দেয়া হবে না” — যশোরে বিজয় র‍্যালিতে অমিত

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০.৫৬ অপরাহ্ণ
  • ২৮২ বার

যশোর সংবাদদাতা :

আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছরে যে অপশাসন ও অপকর্ম করেছে, তা বাংলাদেশে আর কাউকে করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (৬ আগস্ট) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশ কোনো একক সংগঠনের দেশ নয়। দেশ গড়তে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিএনপি যত বড় নেতাই হোক না কেন, যদি কেউ অপকর্মে জড়িত থাকে, তার জন্য বিএনপিতে কোনো জায়গা নেই। ফ্যাসিবাদীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন, গুম, মামলা, জেল-জুলুম সহ্য করেছেন। এই ত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।”

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপির নেতা মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

বক্তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে জোরালো বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র‍্যালি টাউন হল থেকে শুরু হয়ে দড়াটানা, চৌরাস্তা হয়ে মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com