মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পরই শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯.৪৯ অপরাহ্ণ
  • ২৩৬ বার

ডেক্স নিউজ :

নির্বাচন কমিশনের হাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব হস্তান্তরের পর থেকেই অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে দেওয়া প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “গত ৫ আগস্ট শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায়। এখন থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়, যার মূল লক্ষ্য ও প্রধান কাজ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”

তিনি উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের উদ্দেশে বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রেখে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে থাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com