বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বাগেরহাটে আন্তঃস্কুল বিতর্কে চ্যাম্পিয়ন শিরিণ হক বালিকা বিদ্যালয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০.০৯ অপরাহ্ণ
  • ৩৩২ বার

বাগেরহাট সংবাদদাতা :

‘উন্নত বাংলাদেশ গড়তে তারুণ্যের নেতৃত্বই প্রধান অবলম্বন’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ফকিরহাট মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফিউচার লিডার্স অ্যাসেম্বলি, বাগেরহাট শাখার আয়োজনে ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ‘ফ্রি পার্লামেন্ট বিতর্ক’ শৈলিতে এই প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি বিদ্যালয়—মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আট্টাকা কে আলী মডেল হাই স্কুল।

বিপক্ষ দলের হয়ে যুক্তি তুলে ধরে শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিতার্কিক ইলমা বাশার, সৈয়দা জারিন তাসনিম সাবা ও আনিকা তাবাচ্ছুম কেয়া বিজয় ছিনিয়ে আনেন। অন্যদিকে, পক্ষ দলের হয়ে অসাধারণ যুক্তি উপস্থাপনার জন্য আট্টাকা কে আলী মডেল হাই স্কুলের দলনেতা জাহিন মাহদিয়াত খানকে সেরা বিতার্কিক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি শাহরিয়ার হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট কাজি আজহার আলি কলেজের প্রভাষক আবুল আহসান টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর ও বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবিদা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল জিনিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান সাকিব, ফিউচার লিডার্স অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইফতেখার আনান, উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী সাইদ ইকবাল চয়ন।

আয়োজকরা জানান, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও মত প্রকাশের দক্ষতা বাড়ানো এবং সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com