মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০.০৩ অপরাহ্ণ
  • ২৬১ বার

মাগুরা সংবাদদাতা :

মাগুরার নবগঙ্গা নদীর সুইচগেট সংলগ্ন রেলিং থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া তানভির (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নদীর পানিতে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত তানভির মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া গ্রামের আর্জু বিশ্বাসের ছেলে। সে পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তানভির তার এক বন্ধুর সঙ্গে নবগঙ্গা ব্রিজের পাশে রেলিংয়ের ওপর খেলছিল। এসময় অসাবধানতাবশত পা ফসকে নদীর পানিতে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়েও তানভিরকে সন্ধান করতে পারেনি। অবশেষে ঘটনার পরদিন সকালে নবগঙ্গা নদীর ব্রিজ থেকে প্রায় ১৫০ মিটার পশ্চিমে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

শিশু তানভিরের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্থানীয়রা এই ঘটনার জন্য ব্রিজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন। তারা দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com