মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

মাগুরায় প্রথম বিভাগ ফুটবল লিগ উপলক্ষে ১৭ ক্লাবের মাঝে জার্সি ও বল বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০.১৪ অপরাহ্ণ
  • ২৫৫ বার

মাগুরা সংবাদদাতা :

মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ-২০২৫ উপলক্ষে ১৭টি ফুটবল ক্লাবের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মাগুরা স্টেডিয়ামের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন।

এ সময় বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ডিএফএ সদস্য শহিদুল ইসলাম রূপক, বারিক আনজাম বারকি ও আব্দুর রহিম প্রমুখ।

বক্তব্য শেষে মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগের ট্রফি উন্মোচন করা হয়।

আগামী শনিবার বিকেলে মাগুরা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মাসব্যাপী আয়োজিত এই লিগে জেলার ১৭টি ফুটবল ক্লাব অংশগ্রহণ করবে। মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবারের লিগ মাঠে গড়াবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে জেলার ফুটবল প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যৎ তারকা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com