মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছা-চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭.০৯ অপরাহ্ণ
  • ২০৬ বার

কল্যান রায় (জয়ন্ত) :

যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২টি ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী ও চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্প কার্যক্রম শুরু হয়। জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের আয়োজনে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী ও চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সেবা পাওয়া প্রতিটি মানুষের অধিকার। আমরা চাই সকল শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে সেবা পাক। এখানে কোনো ভেদাভেদ নেই—ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে—এই আশা করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এবং কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদ।

মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চক্ষু রোগীদের দেওয়া হয়েছে ফ্রি চশমা এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। ঝিকরগাছা পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই হাজার মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে আসেন।

মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা চিকিৎসা সেবা গ্রহণ করেন। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র দেন।

চোখের চিকিৎসা নিতে আসা ঝিকরগাছার জেসমিন বলেন, “কয়েক বছর ধরে চোখে সমস্যা। এখানে ডাক্তার আসছেন শুনে এসেছি। খুব ভালো লাগছে।” কাটাখালের বাসিন্দা নিতাই চন্দ্র পাল বলেন, “বাড়ির কাছেই এত সুন্দর চিকিৎসার আয়োজন, সত্যিই প্রশংসনীয়। এটা যেন নিয়মিত হয়, সেই দাবিও জানাই।”

সঞ্চালনা করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি আবিদুর রহমান। মেডিকেল ক্যাম্প কার্যক্রমের মাধ্যমে ঝিকরগাছা ও চৌগাছার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষরা নিয়মিত স্বাস্থ্যসেবা পাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com