বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

গণঅভ্যুত্থানের এক বছর: ড. ইউনূস সরকারের সংস্কার, নির্বাচনের তারিখ ঘোষণা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১২.৫৫ অপরাহ্ণ
  • ২৪৮ বার

অনলাইন ডেক্স :

২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন পর, ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আজ তাদের ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হলো। আন্দোলনের ৩৬ দিনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছিলেন।

জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে সরকার নির্বাচনী ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচারব্যবস্থা, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও অভ্যুত্থানে নিহতদের বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া ঘোষণায় ড. ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সরকার ইতিমধ্যে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রমিক অধিকার ও নারীবিষয়ক একাধিক সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন প্রক্রিয়াধীন। এর ফলে ২০২৫ সালের জুনে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বন্যায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও বাজার মনিটরিং ও মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণের মাধ্যমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। রমজান মাস থেকেই বাজারে স্থিতিশীলতা বজায় আছে।

প্রবাসীদের আস্থার ফলে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩,০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা রপ্তানি আয়কে প্রায় ৯ শতাংশ বাড়িয়েছে এবং টাকার মান শক্তিশালী করেছে। গত ১১ মাসে ৪ বিলিয়ন ডলার ঋণ ও সুদ পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বহু বছর পর টাকার মান ডলারের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com