শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০.৩২ অপরাহ্ণ
  • ২২০ বার

কল্যান রায় (জয়ন্ত ) :

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে পালিত হলো বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী। রবিবার সকালে শিল্পীর মাছিমদিয়া গ্রামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও কোরআন খানি আয়োজনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা প্রশাসন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান আর্ট কলেজ, মুর্ছনা সংগীত একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকী, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই আয়োজনে শিল্পীর শিল্পকর্ম, জীবন ও অবদান স্মরণ করা হয়। বক্তারা বলেন, এস এম সুলতান শুধু নড়াইল বা বাংলাদেশ নয়, বরং বিশ্ব শিল্পাঙ্গনে এক অনন্য নাম। তাঁর সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com