মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০.২২ অপরাহ্ণ
  • ১৮৯ বার

পঞ্চগড় সংবাদদাতা :

গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চগড় উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) দুপুর ১২টায় বাউবি পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের হলরুমে আয়োজিত এ সমাবেশে জেলার ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষিকা সহ প্রায় ১০০ জন অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউবি রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী। বিশেষ অতিথি ছিলেন একই কেন্দ্রের যুগ্ম আঞ্চলিক পরিচালক (হিসাব) আজিজার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি এসআরসি’র যুগ্ম পরিচালক তরিকুল ইসলাম।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সবার জন্য গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করাই বাউবি’র প্রধান লক্ষ্য। বিশেষ করে যারা প্রচলিত শিক্ষাপদ্ধতিতে পড়াশোনার সুযোগ পাননি, তাদের জন্য বাউবি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। “শিক্ষার কোনো বয়স নেই, তাই জীবনের শেষ দিন পর্যন্ত শেখার প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে,” বলেন তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষার বিকল্প নেই। বাউবি’র সহজলভ্য ও নমনীয় শিক্ষা পদ্ধতি দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে, যা একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com