বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মোরেলগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০.০৪ অপরাহ্ণ
  • ১৭২ বার

বাগেরহাট সংবাদদাতা :

বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবাশীষ গাঙ্গলী মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী দপ্তরে ৬ ঘন্টা অবস্থান অবস্থান কর্মসূচি শেষে স্বারকলিপি প্রদান।

সোমবার (১৮ আগস্ট) সকালে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল শহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যলয়ে অবস্থান করেন বিকেল ৫টা পর্যন্ত। এ সময় শিক্ষার্থী ফেরদৌস হাসান, আহসানুল্লাহ তুরাগ, মাহিমা আক্তার পরি, আরিফা ইসলাম, সাবেক শিক্ষার্থী এসএম জাহেদ সোহান বলেন, তাদের বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) দেবাশীষ গাঙ্গলী গত ২৫ দিন ধরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছেন। যে কারনে তাদের লেখপড়ায় ব্যাহত হচ্ছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা ওই শিক্ষকের অনুপস্থিতিতে পাঠদান দিতে না পারায় তারা অপূরনীয় ক্ষতির আশংকায় পড়ছেন। তারা অনতিবিলম্বে শিক্ষক দেবাশীষ গাঙ্গলীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পরে ইউএনও দপ্তরে বিক্ষোভ শহকারে স্বারকলিপি প্রদান করতে গেলে নির্বাহী কর্মকর্তা তার কার্যলয়ে ছিলেন না। তিনি জেলায় একটি মিটিংয়ে অবস্থান করছেন। পরে ছাত্র-ছাত্রীরা ইউএনও অফিসের নিচ তলায় দীর্ঘক্ষণ অবস্থান করে স্রোগান দিতে থাকে। “শিক্ষকের মুক্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবে না।

এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ছাত্র-ছাত্রীদের কাছে গিয়ে তাদেরকে আশ^স্ত করেন শিক্ষকের বিষয়টি আগামি এক সপ্তাহের মধ্যে সমাধনের জন্য চেষ্টা করা হবে। স্বরকলিপির আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে নির্বাহী কর্মকর্তা পাঠিয়ে দিবেন বলে এ মর্মে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলা হয়। পরে বিকেল ৫টার দিকে কর্তৃপক্ষের আশ^াসে বাড়িতে ফিরে যান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com