রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বাংলাদেশ জেল’ নয়, নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭.৪৬ অপরাহ্ণ
  • ১২০ বার

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের কারা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব কারাগার নিয়ে গঠিত ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

আইজি প্রিজন জানান, শুধুমাত্র বন্দি রাখা নয়, বরং সংশোধনমূলক কার্যক্রমে জোর দেওয়ার লক্ষ্যেই এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়— “কারাগারকে আমরা আর কেবল শাস্তিমূলক স্থান হিসেবে দেখতে চাই না। বন্দিদের পুনর্বাসন, মানসিক পরিবর্তন ও সমাজে ইতিবাচকভাবে ফিরে আসার সুযোগ সৃষ্টিই হবে মূল উদ্দেশ্য।”

কারা বিভাগকে যুগোপযোগী ও আধুনিক করার অংশ হিসেবে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ নামের একটি নতুন আইনের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এ আইনে বন্দিদের পুনর্বাসন, মানবাধিকার রক্ষা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও কারা প্রশাসনের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।

বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি থাকায় ইতোমধ্যে ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সমন্বয় জোরদারের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি অংশে ভাগ করা হয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com