মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭.৫৬ অপরাহ্ণ
  • ৫৬ বার

স্টাফ রিপোর্টার :

যশোরে ডিবির (গোয়েন্দা পুলিশ) অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) এবং একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া পালবাড়ি মহাসড়কে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিত। ভ্যানের চালকের আসনের নিচ থেকে কসটেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি।

এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com