বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮.৪৭ অপরাহ্ণ
  • ৮৯ বার

মনিরামপুর সংবাদদাতা :

সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব একটি অরাজনৈতিক ও সার্বজনীন সাংবাদিক সংগঠন, যা সব রাজনৈতিক দলকে শ্রদ্ধা করে। তবে বিগত এক বছরে কার্যকরী কমিটির কিছু অনভিপ্রেত ঘটনা, মতবিরোধ, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা এবং সাংগঠনিক দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে গঠনতন্ত্রের ১১(গ) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তবে সাধারণ সদস্যদের পদ বহাল থাকবে। আসন্ন নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এ জন্য শিগগিরই মনোনয়ন ফরম উন্মুক্ত করা হবে। নতুন কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে তাকে রিপোর্টার্স ক্লাবের সদস্য হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্লাবের অন্তর্ভুক্ত সব সদস্যই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা আশা প্রকাশ করেছেন, আগামীর নির্বাচনকে দৃষ্টান্তমূলক করে তুলতে এবং একটি পরিছন্ন সাংবাদিক সংগঠন হিসেবে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবকে আরও এগিয়ে নিতে সকল সদস্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com