মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

যশোর এমএম কলেজের মেডিকেল কর্নারে ছাত্রদলের ওষুধ সরবরাহ

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮.৪১ অপরাহ্ণ
  • ১২৮ বার

কল্যান রায় (জয়ন্ত) :

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের মেডিকেল কর্নারে ওষুধ সরবরাহ করেছে ছাত্রদল।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ মেডিকেল কর্নারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাসরিন আক্তারের হাতে এসব ওষুধ তুলে দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদার, গোলাম সরোয়ার, নেতা সোহানুর রহমান, মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ওষুধ হস্তান্তর শেষে জাহিদুল ইসলাম বিল্টু বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমরা জানতে পারি, কলেজের মেডিকেল কর্নারে ওষুধের সংকট রয়েছে। শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেই শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন সম্ভব।”

শিক্ষার্থীরাও ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, মেডিকেল সেন্টার তাদের জন্য অত্যন্ত জরুরি। তবে দীর্ঘদিন পর্যাপ্ত ওষুধ না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। এখন ওষুধ পাওয়া গেলে তারা অনেকটা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com