শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

চৌগাছায় নাগরিক ঐক্যের নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১২ অপরাহ্ণ
  • ৪৯ বার

যশোর অফিস :

যশোরের চৌগাছায় নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব চৌগাছায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেন।

নবগঠিত কমিটিতে জাহিদ হাসানকে আহ্বায়ক এবং বি এম আরিফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির বাকি ১৩ জন সদস্য হলেন, শ্যামল কুমার দত্ত, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, নূরুল ইসলাম, সুমির হুসাইন, রাজন হোসেন, আবির হোসেন, সাজ্জাদ হোসেন রনি, দেলোয়ার হোসেন দুলাল, ইমামুল ইসলাম, রুহুল আমিন, দীপা সরকার ও প্রশান্ত কুমার রায়।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক ফেরদৌস পরশ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, সদস্য সবুজ হোসেন, শাকিব হোসেন, বাঘারপাড়া উপজেলা আহ্বায়ক শামিম পারভেজসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, নতুন কমিটিতে কোনো মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী চরিত্রের ব্যক্তি কিংবা বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগীকে স্থান দেওয়া হয়নি। ভবিষ্যতে কারও বিরুদ্ধে এমন প্রমাণ মিললে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com