বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে একদিনের ছুটি ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩৬ অপরাহ্ণ
  • ৮৬ বার

ডেক্স নিউজ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে শুধুমাত্র ভোট গ্রহণের দিন একদিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন জানান, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এবং লিখিত অভিযোগ দেন নির্বাচন কমিশনের কাছে।

পরে ১ সেপ্টেম্বর নতুন বিজ্ঞপ্তি দিয়ে ছুটি কমিয়ে ৮ থেকে ১০ সেপ্টেম্বর তিন দিনের জন্য ঘোষণা করা হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এবার ছুটি কমিয়ে শুধুমাত্র ৯ সেপ্টেম্বর এক দিনের জন্য সীমিত রাখা হয়েছে।

ফলে ডাকসু নির্বাচনের দিন ছাড়া বাকি সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com