মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

দেশে সোনার দাম আবারও বেড়ে সর্বকালের রেকর্ড

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪৫ অপরাহ্ণ
  • ৭২ বার

অনলাইন ডেক্স :

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com