বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল ও কসমেটিকস সামগ্রী জব্দ

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.২০ অপরাহ্ণ
  • ৬৯ বার

বেনাপোল সংবাদদাতা :

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল বিওপি, শালকোনা, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল, ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, মোটরসাইকেলের পার্টস, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বুধবারের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com