বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০০ অপরাহ্ণ
  • ৬৮ বার

কল্যান রায় (জয়ন্ত) :

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দণ্ড ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, দালালের সহায়তায় ২০২১ সালের ২১ মার্চ রাতের অন্ধকারে তারা ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল কলকাতা বাগদা থানা পুলিশের হাতে আটক হয়ে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজা ভোগ করেন।

দেশে ফিরেছেন লক্ষীপুর জেলার সদর থানাধীন পশ্চিম লক্ষীপুরের খোরশেদ আলমের কন্যা মলি বেগম (৩৬), আব্দুল আজিজের পুত্র ইউসুফ আলী (৪৩) এবং চট্টগ্রাম জেলার বাইজিদ থানার আলিনগর আমিন জুটমিলস্থ ইউসুফ আলীর কন্যা রোনা বেগম (৩২)।

আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের বেসরকারি সংস্থার সহযোগিতায় তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com