বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

যশোরে ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.২৭ অপরাহ্ণ
  • ৮৪ বার

যশোর সংবাদদাতা :

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতাদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি শহরের দড়াটানার ভৈরব চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা হামলার বিচার বিভাগীয় তদন্ত, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন, অর্থ সম্পাদক রাশেদুর রহমান নিউটন, প্রচার সম্পাদক এহসানুল করিম হিমেল, আইন সম্পাদক জুলফিকার আলি প্রমুখ। এছাড়াও শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও বিক্ষোভে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com