মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

কেশবপুরে জলাবদ্ধ পরিবারের মাঝে জামায়াতে ইসলামী’র খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪০ অপরাহ্ণ
  • ৪৮ বার

কেশবপুর সংবাদদাতা :

যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে পৌরসভার সাবদিয়া এলাকার আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট এবং আলতাপোল এলাকায় পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে প্রায় চার শতাধিক অসহায় মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

কেশবপুর পৌর জামায়াতে ইসলামী’র আমির প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মোক্তার আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দিপু, পৌর সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর, উপজেলা যুব জামায়াতের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী প্রমুখ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও পেঁয়াজ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com