বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ঝিনাইদহের কোর্টচাঁদপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৫৪ অপরাহ্ণ
  • ৮১ বার

কল্যান রায় (জয়ন্ত) :

ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কুশনা ইউনিয়ন পরিষদ চত্বরে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ।

সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ এবং পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা ও সেবা প্রাপ্তির করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কার্যক্রমের ওপর ভিত্তি করে দ্বিমাসিক কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়।

সভাটি সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান। এসময় মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল ও অননীয় বিশ্বাস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com