অনলাইন ডেক্স :
প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সরেজমিনে দেখতে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে কানাডার উদ্দেশ্যে দেশত্যাগ করবেন সিইসি। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।
সফরসূচি অনুযায়ী, ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সিইসি টরোন্টো ও অটোয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন।
এছাড়া ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ব্যক্তিগত কাজে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। সব কার্যক্রম শেষে আগামী ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
Leave a Reply