মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশের আসন্ন নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন: গুইন লুইস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০০ অপরাহ্ণ
  • ৬৪ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে গুইন লুইস জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করেন। তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া বৈঠকে সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তার উপায় নিয়েও আলোচনা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং এই মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।

উভয় নেতা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, অর্থসংকট ইতিমধ্যেই শরণার্থী শিবিরে শিক্ষা ও অন্যান্য জরুরি সেবাকে প্রভাবিত করছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি এবং বাড়তি সহায়তা এখন সময়ের দাবি।

গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com