রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

যশোরের রাজারহাটে সিআইডি টিমের ওপর হামলা, কনস্টেবল আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.০২ অপরাহ্ণ
  • ৬২ বার

যশোর সংবাদদাতা :

যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর একটি দল হামলার শিকার হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মাদকের বড় চালানের খবর পেয়ে সিআইডি যশোর জোনের একটি দল অভিযানে নামে। অভিযানে বেশ কয়েকজন অফিসার ও কনস্টেবল অংশ নেন। রাজারহাটের কয়েকটি ডেরায় অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীরা সিআইডি সদস্যদের ওপর উল্টো ধাওয়া চালায়। এতে কনস্টেবল শহীদুল ইসলাম আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর সিআইডির এক সাব-ইন্সপেক্টর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। হামলার পর থেকে এলাকায় পুলিশের বেশ কয়েকটি দল ও সিআইডি সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

সিআইডির ইন্সপেক্টর তুষার জানিয়েছেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com