বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সাকিবকে ছাড়িয়ে দীর্ঘতম টি-২০ ক্যারিয়ারের মালিক শন উইলিয়ামস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.২৩ অপরাহ্ণ
  • ৬৩ বার

অনলাইন ডেক্স :

দীর্ঘতম আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের মালিক হলেন জিম্বাবুইয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। সাকিব আল হাসানকে পেছনে ফেলে এই রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী এই বাঁহাতি ক্রিকেটার।

২০০৬ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। অবসর থেকে ফিরে বুধবার (হারারে) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলেই রেকর্ডটি নিজের করে নেন তিনি।

অভিষেক থেকে এখন পর্যন্ত ১৮ বছর ২৭৯ দিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে খেলে যাচ্ছেন উইলিয়ামস। অন্যদিকে, সাকিবের ক্যারিয়ারের দৈর্ঘ্য ১৭ বছর ২০৯ দিন, যা তাকে এখন দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, সাকিব আল হাসান ও শন উইলিয়ামস একই দিনে, ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় নিজেদের আন্তর্জাতিক টি-২০ যাত্রা শুরু করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com