অনলাইন ডেক্স :
আমন্ড এমন একটি ড্রাই ফ্রুট, যা শরীরের জন্য বহুমুখী উপকার নিয়ে আসে। এতে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। ত্বকের পুষ্টি জোগানো থেকে শুরু করে হজমশক্তি বৃদ্ধি এবং হার্টকে সুস্থ রাখা—সব ক্ষেত্রেই আমন্ডের উপকারিতা অনন্য।
অনেকে আমন্ড সরাসরি খান, কেউ আবার পানিতে ভিজিয়ে খান। দুইভাবেই এর পুষ্টিগুণ পাওয়া যায়। তবে দুধের সঙ্গে আমন্ড খেলে বাড়তি কিছু স্বাস্থ্য উপকার পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
যারা ওজন বাড়াতে চান, তাদের জন্য দুধ ও আমন্ডের মিশ্রণটি বিশেষভাবে উপকারী। কারণ, দুটি খাবারই ক্যালরিতে সমৃদ্ধ। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, শক্তি বাড়ানো এবং হাড়কে মজবুত করতে সহায়তা করে।
দুধে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, আর আমন্ডে আছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামাসহ প্রয়োজনীয় খনিজ পদার্থ। এসব উপাদান হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, নিয়মিত দুধের সঙ্গে আমন্ড খেলে শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ ও আমন্ডের সংযোজন শরীরের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
Leave a Reply