বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

মণিরামপুরে সিরাতুন্নবী (স) উপলক্ষে সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ ও র‍্যালী

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০১ অপরাহ্ণ
  • ৮০ বার

মনিরামপুর সংবাদদাতা :

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সিরাতুন্নবী (স) উপলক্ষে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শিল্পী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মনিরামপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশে সভাপতিত্ব করেন মণিরামপুর সাংস্কৃতিক সংসদের সভাপতি আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮০ দশকের কবি, গীতিকার ও সুরকার এবং সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি এ্যাডঃ গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা ও মণিরামপুরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক।

সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন দেশবরণ্য সুরকার ও গীতিকার মাহফুজ মামুন। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংসদের প্রকাশনা সম্পাদক অহিদ সালিম।

সভায় বক্তারা অপসংস্কৃতিকে দূরে রেখে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসার আহ্বান জানান। সমাবেশ শেষে সিরাতুন্নবী (স) উপলক্ষে র‍্যালীও অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com