রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মহেশপুরে তারেক রহমানের কারামুক্তি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৫ অপরাহ্ণ
  • ৬১ বার

মহেশপুর সংবাদদাতা :

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

আজমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আবুল কাশেম সর্দার, উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন ও ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লুৎফর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com