বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.০২ অপরাহ্ণ
  • ১০১ বার

কল্যান রায় (জয়ন্ত) :

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির কাশিপুর বিওপি সংলগ্ন বীরশ্রেষ্ঠের সমাধি স্থলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ কর্মসূচির আয়োজন করে। দিনটি উপলক্ষে প্রথমে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com