বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীতে জামায়াতের উদ্যোগে ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪৮ অপরাহ্ণ
  • ৭৩ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে। গত ১৫ বছরে ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে আইন পরিবর্তন করে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।”

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সৎ নেতৃত্ব অপরিহার্য। আল্লাহর রাসূল (সা:) সেই সৎ নেতৃত্বের প্রতীক। তার জীবন ও রাষ্ট্র পরিচালনার নীতি-আদর্শই আমাদের জন্য পথনির্দেশিকা। কোনো জাতিকে কল্যাণের পথে এগিয়ে নিতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের রাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com