অনলাইন ডেক্স :
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ এশিয়ার সর্বকালের সেরা টি-২০ একাদশ ঘোষণা করেছে। এই দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রতি দেশ থেকে সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় নেওয়ার শর্তে গড়া এ দলে নেতৃত্ব দিচ্ছেন ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।
ঘোষিত একাদশে ওপেনিংয়ে রয়েছেন শ্রীলঙ্কার দুই তারকা সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন ও চার নম্বরে ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। পাঁচে উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
দলে আরও আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল।
ক্রিকইনফোর ঘোষিত এশিয়া সেরা টি-২০ একাদশ:
সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ সদস্য: সাঈদ আজমল।
Leave a Reply