বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের বিশ্বকাপে খেলার ভাগ্য ঝুলে রইলো

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪৭ অপরাহ্ণ
  • ৭৮ বার

অনলাইন ডেক্স :

এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বড় পরাজয়ের শিকার হয়েছে বাংলাদেশ। রবিবার ভারতের রাজগিরিতে জাপানের বিপক্ষে ৬-১ গোলের ব্যবধানে হারায় বিশ্বকাপ বাছাই পর্বে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে লাল-সবুজের দলটি।

এখন বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের টিকিট নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ জিততে হবে। তিন ম্যাচের সিরিজে যে দল জয় পাবে, তারাই এশিয়ার ষষ্ঠ দল হিসেবে বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছিল পাকিস্তান। তাই এশিয়ান হকি ফেডারেশন তাদের জন্য বিশেষ প্লে-অফের ব্যবস্থা করেছে। এশিয়া কাপে ষষ্ঠ স্থান পাওয়া দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।

ম্যাচের শুরুটা ভালোভাবে করতে পারলে হয়তো ভিন্ন ফল পেতে পারত বাংলাদেশ। ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় লাল-সবুজ। উল্টো জাপানের ইয়ামাসাকি কোজি প্রথম পেনাল্টি কর্নার থেকেই দলকে এগিয়ে নেন। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই রিয়োশুকে শিনোহারা ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও তৃতীয় কোয়ার্টারেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩৬ মিনিটে তৃতীয়, ৩৮ মিনিটে চতুর্থ এবং ৫০ মিনিটে পঞ্চম গোল হজম করে লাল-সবুজ। ৫৫ মিনিটে ফিল্ড প্লে থেকে আমিরুল ইসলাম একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন।

তবে শেষ হাসি হাসে জাপানই। ৫৬ মিনিটে শিনোহারা নিজের হ্যাট্রিক পূর্ণ করে ম্যাচ শেষ করেন ৬-১ ব্যবধানে।

এখন চোখ পাকিস্তানের বিপক্ষে প্লে-অফে। সূচি এখনও চূড়ান্ত হয়নি। জয় পেলেই আবারও বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com