রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের তল্লাশি অভিযান, একাধিক গাড়ির বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.১২ অপরাহ্ণ
  • ৫৭ বার

সিরাজুল হক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড়ে ট্রাফিক বিভাগের উদ্যোগে রবিবার (০৭ সেপ্টেম্বর) পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট তল্লাশি অভিযান। এ অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের টি এস আই সাইফুর রহমান। সঙ্গে ছিলেন কনস্টেবল জাহাঙ্গীর, কনস্টেবল রফিক ও কনস্টেবল শাহ আলমসহ একটি সক্রিয় পুলিশ টিম।

অভিযান চলাকালীন সংবাদ মাধ্যমের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি শাহ আলমগীর হোসাইন। তার সরবরাহকৃত তথ্য অনুযায়ী, এ অভিযানে বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা করা হয় এবং কিছু গাড়ি কাগজপত্র সঠিক থাকায় ছেড়ে দেওয়া হয়।

মামলা হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে একাধিক পিকআপ ও ট্রাক। কোনো কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ঢাকা মেট্রো: ন-২০৮৯২০ ট্রাকটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়। অতিরিক্ত মাল বহনের দায়ে ঢাকা মেট্রো: ড-১১১৭৪২ ট্রাকটির বিরুদ্ধে ওভারলোডের মামলা হয়েছে। সিগন্যাল অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ঢাকা মেট্রো: ন-২১১২৬২ পিকআপের বিরুদ্ধে মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায়  ঢাকা মেট্রো: ট-১৮২৩০৩ ট্রাকটিকে দ্বিতীয়বারের মতো ১০ হাজার টাকার মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ঢাকা মেট্রো: ন-২০১২৪৪ এবং ঢাকা মেট্রো: ন-২১৮৩২১ নম্বরের পিকআপের কাগজপত্র সঠিক থাকায় চেক করে ছেড়ে দেওয়া হয়।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com