রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ভোটের পরিবেশ সম্পূর্ণ অনুকূল: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৪৯ অপরাহ্ণ
  • ৫৭ বার

অনলাইন ডেক্স :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে ভোটের পরিবেশ সম্পূর্ণ অনুকূল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, কোনো ধরনের অনিশ্চয়তা বা প্রতিকূল পরিস্থিতির খবর কমিশনের কাছে আসেনি।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিক বিষয় বিবেচনা করে সীমানা নির্ধারণ করেছি। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিকূল পরিস্থিতির তথ্য পাইনি।”

নির্বাচন কমিশনার আরও জানান, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় এবং মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে শতভাগ একইভাবে করা সম্ভব নয় বলেও তিনি স্বীকার করেন।

ভোট হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, “এই প্রশ্ন আমাকেও অনেকে করে। ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি।”

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। নিবন্ধনের শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগও রাখা হবে।

এছাড়া প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন নিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই এটি চূড়ান্ত হবে। যদি অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকে, তা সমন্বয় করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com