রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

যশোরে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৭ অপরাহ্ণ
  • ৬০ বার

কল্যান রায় (জয়ন্ত) :

যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুরা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে রবিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক মাসুরা বেগম ঝিকরগাছা উপজেলার গদখালী সদিরালী গ্রামের মৃত আরশাদ আলীর মেয়ে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে খবর আসে এক নারী মাদক নিয়ে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন। পরে এএসআই আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় মাসুরা বেগমকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার কাছে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com