বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

স্বচ্ছতা নিশ্চিত করে নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩০ অপরাহ্ণ
  • ৯০ বার

অনলাইন ডেক্স :

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে কোনো ধরনের অনিয়ম হলে গোটা সিস্টেমে তার প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “সমস্যা ও সংকটগুলো সমাধান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। ভবিষ্যতের নেতৃত্বের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈঠকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের বিষয়টি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। তিনি জানান, কমিশন ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ তৈরি করেছে এবং প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে।

পিএসসি সদস্যরা বৈঠকে জানান, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানা অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে। যাতে আর কখনো এসব অনিয়ম না হয়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রের মান এমনভাবে উন্নীত করা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়েও প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম হন।

বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং পিএসসির সদস্যরা মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও পিএসসি সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com