অনলাইন ডেক্স :
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নতুন প্রজন্মকে সঠিক আকিদায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠিত দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ) সকালে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের দোয়ার মাধ্যমে এ মাদ্রাসার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিচিতি পর্ব শেষে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির সুরা ফাতিহা এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান সুরা ইখলাস মশক্ব করান।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও শাহজালাল মসজিদের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্, সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার সেক্রেটারি ও মাদ্রাসার প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলীসহ আরও অনেকে।
মহতী মাহফিলে উন্মুক্ত আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান ও মাইন উদ্দিন আহমেদসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।
বক্তারা ইসলামী ইলমের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, দ্বীনি জ্ঞানই মানুষকে সঠিক পথের দিকনির্দেশনা দেয় এবং আখেরাতে মর্যাদা অর্জনে সহায়তা করে। তারা মাদ্রাসার সফল অগ্রযাত্রার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
প্রথম দিনেই মাদ্রাসার উদ্বোধনী ক্লাসে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। আগামী দিনে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাই সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত মাদ্রাসার ক্লাস অনুষ্ঠিত হবে।
Leave a Reply