কল্যান রায় (জয়ন্ত) :
যশোর জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্দ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান।
র্যালি শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকন। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। আলোচকরা স্বাক্ষরতা বিস্তারে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
Leave a Reply