রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

কাঠমাণ্ডুতে ভয়াবহ সহিংসতা: তিন পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮.০৫ অপরাহ্ণ
  • ৯২ বার

অনলাইন ডেক্স :

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ বিভাগের অফিসে অগ্নিসংযোগ করে। এরপর আত্মসমর্পণ করা পুলিশ সদস্যদের রাস্তায় টেনে এনে বেধড়ক প্রহার করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নেপাল পুলিশ সদর দপ্তর নাক্সাল এক বিবৃতিতে এই হত্যাকাণ্ড নিশ্চিত করে এবং ঘটনাটিকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে রাজধানীর অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির চিত্র তুলে ধরে।

কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ অফিসের ডিআইজি ওম রানা জানান, নিহত তিনজনই কোঠেশ্বর থানার সদস্য। তিনি বলেন, “মঙ্গলবারের বিক্ষোভে অন্তত তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। মহারাজগঞ্জ পুলিশ সার্কেল এবং কালিমাটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে সেখানে হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

রাজধানীজুড়ে সহিংসতা এবং অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ছে। সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয়গুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে বিক্ষোভকারীরা। কোঠেশ্বরের এই হত্যাকাণ্ডে নেপালে আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com