অনলাইন ডেক্স :
কিডনির সুস্থতা বজায় রাখতে কিছু সহজলভ্য ফল হতে পারে নিয়মিত খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের মতে, আঙুর, বেদানা, আপেল এবং বিভিন্ন ধরনের জামে রয়েছে এমন সব পুষ্টি উপাদান, যা কিডনির পাশাপাশি শরীরের সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী।
সবুজ, কালো ও লাল—এই তিন ধরনের আঙুরই বাজারে পাওয়া যায়। এর মধ্যে লাল আঙুর কিডনির স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। নিয়মিত লাল আঙুর খেলে কিডনির কার্যক্ষমতা ভালো থাকে।
বেদানাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আয়রনের ঘাটতি পূরণে, হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে এবং কিডনির সুস্থতা বজায় রাখতে বেদানার জুড়ি নেই। পাশাপাশি এটি পেটও দীর্ঘ সময় ভরিয়ে রাখে।
প্রতিদিন একটি করে আপেল খেলে হার্টের পাশাপাশি কিডনিরও সুরক্ষা মেলে। আপেলে থাকা ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টস খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং কিডনিকে সুস্থ রাখে।
জাম জাতীয় ফলও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিশেষ করে লাল রঙের ছোট আকৃতির ক্র্যানবেরি কিডনির সুস্থতায় কার্যকর। ক্র্যানবেরি জুসও ভালো বিকল্প হতে পারে।
সবশেষে, ব্লুবেরিকে বলা হয় জামের মধ্যে সবচেয়ে পুষ্টিকর ফল। অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ ব্লুবেরি শরীরের প্রদাহ কমানোর পাশাপাশি কিডনির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Leave a Reply