রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫২ অপরাহ্ণ
  • ৬৮ বার

শিমুল রেজা :

চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২টায় এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান এদিন বেলা আনুমানিক সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ৭৬ নিকট শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে,পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ, বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিতের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সম্প্রতি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগীতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে তিনি আরো জানান। হস্তান্তরিত ১২ জন বাংলাদেশী নাগরিককে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com