রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

জাতীয় পরিচয়পত্র মিলবে ১৬ বছর বয়স থেকেই, ভোটাধিকার ১৮ বছরেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২১ অপরাহ্ণ
  • ১০৫ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশে এখন থেকে ১৬ বছর বয়স পূর্ণ করলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করা যাবে। আগে এই সুবিধা পেতে ১৮ বছর বয়স হতে হতো।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে এনআইডি নানা গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য হয়ে উঠেছে—ব্যাংক হিসাব খোলা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরি, পাসপোর্ট, মোবাইল সিম রেজিস্ট্রেশনসহ সরকারি-বেসরকারি বহু সেবার জন্য এনআইডি দরকার হয়। এসব বিবেচনায় এনআইডির জন্য আবেদন করার বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে যে কোনো সময় ১৬ বছর পূর্ণ হলেই এনআইডির জন্য আবেদন করা যাবে। তবে ভোটাধিকার প্রয়োগ করতে হলে নাগরিকদের ১৮ বছর বয়স পূর্ণ হতে হবে।

ইসি সচিব আরও জানান, এনআইডি হারিয়ে গেলে তা পুনঃপ্রদানের জন্য আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। সরাসরি আবেদন করলেই পুনঃপ্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com