বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ভোট কারচুপির অভিযোগে সিনেট ভবনের দিকে ছাত্রদলের মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৫৬ অপরাহ্ণ
  • ৮৪ বার

অনলাইন ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সিনেট ভবনের দিকে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা সিনেট অভিমুখে যায় এবং সাংবাদিকদের সামনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ধরে।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ বলেন, “এই নির্বাচনে কারচুপি হবে আমি কল্পনাও করতে পারিনি। যে ক্ষেত্রে কারচুপি হয়েছে আমরা নির্বাচন কমিশনকে বলছি, প্রোপার ইনভেস্টিগেশন ছাড়া এই ফলাফলকে আমরা সন্দিহান প্রকাশ করছি। কারণ এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি।”

এর আগে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার ভোট থেকে সরে দাঁড়ান। তিনি অভিযোগ করে বলেন, “আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।”

এ সময় ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন, “বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ছাত্রদল আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি জামাত দ্বারা নিয়ন্ত্রিত। আজকে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম—বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসন জামায়াতের সঙ্গে যোগসাজশে লিপ্ত।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com