মিরসরাই সংবাদদাতা :
চট্টগ্রামের মিরসরাইয়ে জনস্বার্থে পরিচালিত অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিরসরাই কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মিরসরাই পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী অসাধু ব্যবসায়ীদের দখলমুক্ত হলো এলাকা।
অভিযান চলাকালে মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র নাথ, কনজারভেন্সি ইন্সপেক্টর সজল চন্দ্র নাথ, কর নির্ধারক মাসুদুর রহমানসহ পৌরসভা, ভূমি অফিস এবং মিরসরাই থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের বলেন, “দীর্ঘদিন ধরে কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে, এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply