রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সান্তনার জয় নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৩২ অপরাহ্ণ
  • ৬৬ বার

অনলাইন ডেক্স :

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। বাকি ছিল শুধু নিয়ম রক্ষার ম্যাচ। মঙ্গলবার সেই ম্যাচেই ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে সান্তনার জয় নিয়ে দেশে ফিরছে লাল-সবুজের যুব ফুটবলাররা।

‘সি’ গ্রুপের ম্যাচে এর আগে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছিল বাংলাদেশ। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পরও দুই দলের কাছে গোলের দেখা মিলছিল না।

শেষ পর্যন্ত ৭০ মিনিটে ফাহমিদুলের দুরপাল্লার জোরালো শটে গোল পায় বাংলাদেশ। সিঙ্গাপুরের গোলরক্ষক ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি। সেই গোলের পরপরই দ্বিতীয় গোলটি করেন আল আমিন। ডান প্রান্ত থেকে বক্সের ভিতর শট নিয়ে দূরের পোস্টে বল পাঠান তিনি।

৮ মিনিটের মধ্যেই তৃতীয় গোলটি করেন মহসিন আহমেদ এবং শেষ গোলটি করেন মোরসালিন। যোগ করা সময়ের প্রথম মিনিটে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন নাদিম রাহিম।

ফলে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সান্তনার জয় নিয়েই দেশে ফিরছে মোরসালিনরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com